ঢাকা, বাংলাদেশ ।
  বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬,  ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৯০ দিন বাড়ল ডাকসুর সময়সীমা, তফসিল ঘোষণাতেই বাতিল হবে কমিটি হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩১৬ ডেঙ্গুতে একদিনে আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যেই চীন সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি কিম জং উনের ছেলে সন্তান ঘিরে রহস্য, উত্তরসূরি নিয়ে আন্তর্জাতিক মহলে তর্ক বাংলাদেশের স্বাস্থ্যখাতে চীনের ব্যাপক বিনিয়োগের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ডিএসসিসি কার্যালয়ে প্রশাসকের ঝটিকা পরিদর্শন জ্বালানি হামলা বন্ধের প্রস্তাবে ডোনাল্ড ট্রাম্পকে কী বলল মস্কো? পবিত্র মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করল সৌদি আরব ৭ জনের ফাঁসির রায়ে ককটেল বিস্ফোরণ বড় বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ইরানের সঙ্গে ব্যবসায় ২৫% শুল্ক: ট্রাম্প


  • আপলোড সময় : মঙ্গলবার ১৩ জানুয়ারী, ২০২৬ সময় : ৫:২১ পিএম

অনলাইন রিপোর্টার

ইরানের সঙ্গে ব্যবসা করা সব দেশের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই শুল্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং এটি চূড়ান্ত সিদ্ধান্ত। ট্রাম্পের এই ঘোষণায় আন্তর্জাতিক বাণিজ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের প্রেক্ষাপটে দেশটির সরকারের ওপর আরও চাপ তৈরি করতেই ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে শুল্ক আরোপের ঘোষণা দিলেও ‘ইরানের সঙ্গে ব্যবসা’ বলতে ঠিক কোন ধরনের লেনদেন বা খাতকে বোঝানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি তিনি।

ট্রাম্প তার পোস্টে লিখেছেন, “যে দেশ ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ব্যবসা করছে তারা, যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সব ব্যবসার ক্ষেত্রে ২৫ শতাংশ শুল্ক দেবে। এই আদেশ চূড়ান্ত।” তার এই বক্তব্যে বোঝা যাচ্ছে, ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখা দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্র সরাসরি অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে চায়।

বিশ্ববাণিজ্যে ইরানের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পরিচিত চীন এই ঘোষণায় সবচেয়ে বেশি প্রভাবের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। চীনের পর ইরানের বড় ব্যবসায়িক অংশীদার হিসেবে রয়েছে ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং ভারত। এসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কও উল্লেখযোগ্য হওয়ায় শুল্ক কার্যকর হলে এর প্রভাব বহুমাত্রিক হতে পারে।

এদিকে, ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভ দমন নিয়ে আগেও কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। গত কয়েকদিন ধরে তিনি হুঁশিয়ারি দিয়ে আসছেন যে, বিক্ষোভকারীদের হত্যার ঘটনা চলতে থাকলে যুক্তরাষ্ট্র সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। এর মধ্যেই নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দেওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ ট্রাম্পের এই ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো ব্যাখ্যা দেয়নি। কোন দেশ বা কোন খাত এই শুল্কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, সে বিষয়েও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা বাড়ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, ইরানে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৫০০ বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর ৪৮ সদস্য নিহত হয়েছেন। সংস্থাটির দাবি, প্রকৃত নিহতের সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে। এই সহিংস পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্ত ইরানের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্পের এই ঘোষণার ফলে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে কী ধরনের প্রভাব পড়বে, তা নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে শুধু ইরান নয়, বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক থাকা বহু দেশও অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

সূত্র: বিবিসি

আকাশজমিন / আরআর 


এ সম্পর্কিত আরো খবর